আমুদরিয়া নিউজ : স্কুল সার্ভিস কমিশন (SSC) হাওড়া, হুগলী, ঝাড়গ্রাম, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার ও জলপাইগুড়ি জেলার জন্য স্কুলে স্পেশাল এডুকেটর নিয়োগের সুপারিশ পত্র দেওয়া শুরু করছে। আজ সল্টলেকে SSC-র কার্যালয় থেকে হাওড়া ও হুগলী জেলার জন্য সুপারিশ পত্র প্রদান করা হবে। বাকি চার জেলার প্রার্থীদের জন্য এই প্রক্রিয়া সম্পন্ন করা হবে আগামীকাল। শিক্ষাক্ষেত্রে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের উন্নয়নে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।