পরীক্ষার্থীদের নিরাপত্তায় জঙ্গলমহলে কড়া নজরদারি শুরু

আমুদরিয়া নিউজ :  অযোধ্যা পাহাড়ের গোবরিয়া জঙ্গলে ১২টি হাতির একটি দল অবস্থান করছে বলে বন দপ্তর জানিয়েছে। দাঁতালের আক্রমণে এক বৃদ্ধের মৃত্যুর পর জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে নজরদারি আরও কড়া করা হয়েছে। প্রায় ৪৮ টি গ্রামে পরীক্ষাথীদের জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তায় যাতায়াতের ব্যবস্থা ও গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। নজরদারির জন্য বনকর্মীর সংখ্যা ১২১ থেকে বাড়িয়ে ১৫৩ করা হয়েছে এবং রাস্তায় নজরদারির পরিধিও বৃদ্ধি পেয়েছে। মঙ্গলবার মার্চা গ্রামে নিহত গুরুচরণ সিং মুড়ার পরিবারের হাতে সরকারি ক্ষতিপূরণের পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *