ভোট প্রচারে সেন্টিমেন্টাল মমতা

আমুদরিয়া নিউজ: মালতিপুরে নির্বাচনী সভায় মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আর্জি জানাতে গিয়ে সতর্ক করে বলেন, যে কোনো ভিন্ন ভোটে তিনি জনগণের সঙ্গে সম্পর্ক রাখবেন না। তিনি জানান, বেইমানি করলে তিনি অত্যন্ত দুঃখ পান ।

তৃণমূল নেত্রী জনসভায় সরকারি প্রকল্পের উন্নয়ন তুলে ধরার পাশাপাশি বিরোধীদের লক্ষ্য করে আক্রমণাত্মক প্রচারও  চালান।  শনিবার মালদেহর মালতিপুরের সভায় তিনি খানিকটা আবেগপ্রবণ হয়ে দেখা দেন।  রতুয়া, মালতিপুর ও হরিশ্চন্দ্রপুরের প্রার্থীদের সমর্থনে ভোট চাইতে গিয়ে তাঁর গলা ভারী হয়ে আসে।

মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় জনতার উদ্দেশে বলেন, অন্য কাউকে ভোট দিলে তিনি ব্যক্তিগতভাবে দুঃখ পাবেন এবং সম্পর্ক রাখতে পারবেন না। তবে এতে জনগণের উন্নয়ন বন্ধ হবে  না, শুধুমাত্র তিনি অসম্মানিত বোধ করবেন।

 

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *