রাহুলের মৃত্যু ঘিরে বিতর্ক, আর্টিস্ট ফোরামকে তোপ জিতুর

আমুদরিয়া নিউজ : রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে বাংলার বিনোদন জগতে শোকের ছায়া নেমে এসেছে। টলিউডের একাধিক শিল্পী অভিনেতার মৃত্যুতে স্বচ্ছ তদন্তের দাবি জানিয়েছেন। অভিনেতার অকাল প্রয়ানে আর্টিস্ট ফোরাম কী পদক্ষেপ নিচ্ছে তা জানতে চেয়েও সরব হয়েছেন কেউ কেউ। এই আবহেই অভিনেতা জিতু কমল সংগঠনের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন। তাঁর অভিযোগ, আর্টিস্ট ফোরাম শিল্পীদের বিপদে-আপদে এগিয়ে আসে না। অসুস্থ হয়ে গেলে সামান্য খোঁজ পর্যন্ত নেয় না। এমনকি অভিযোগ করতে গেলে শুনতে হয় গালিগালাজ। সোমবার নিজের সমাজ মাধ্যমে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে এমনই সব চাঞ্চল্যকর তথ্য তুলে ধরলেন জিতু।

তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতার প্রসঙ্গ টেনে অভিনেতা ওই পোস্টে বলেন, শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেও তিনি সংগঠনের কাছ থেকে কোনও সাহায্য পাননি। এমনকি লিখিতভাবে অভিযোগ করলেও কোনও সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। বরং তাঁকে অপমান করা হয়েছিল। শেষ পর্যন্ত আইনি পথে হাঁটতে হন বাধ্য হন অভিনেতা। তিনি প্রশ্ন তোলেন, শিল্পীদের পাশে দাঁড়ানো কি ফোরামের দায়িত্ব নয়?

তিনি আরও যোগ করেন, শিল্পীরা সমস্যায় পড়লে ফোরাম এগিয়ে আসে না, কিন্তু অন্য ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেয়। তাই কটাক্ষের সুরে তিনি বলেন, মৃত টেকনিশিয়ান আর শিল্পীর পায়ে ফুল দেওয়া ছাড়া আর্টিস্ট ফোরামের আর কোনো কাজই নেই।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *