রাহুলের শেষকৃত্যে ঘিরে অশান্ত কেওড়াতলা মহাশ্মশান

আমুদরিয়া নিউজ : প্রয়াত অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়ের শেষকৃত্য ঘিরে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলো কেওড়াতলা মহাশ্মশানে। জানা গিয়েছে, আজ অভিনেতাকে শেষ শ্রদ্ধা জানাতে টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা ছাড়াও বহু স্বনাম ধন্য মানুষ শ্মশানে উপস্থিত ছিলেন।

বিকেলে রাহুলের মরদেহ নিয়ে তাঁর স্কুলের বন্ধুরা সেখানে পৌঁছন। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে বিশৃঙ্খলা তৈরি হয়। অভিযোগ ওঠে, শুধুমাত্র তারকাদেরই ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে, অন্যদের আটকে রাখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাহুলের শৈশবের বন্ধুরা ক্ষোভে ফেটে পড়েন।

তাঁদের দাবি, গত রাত থেকেই তাঁরা রাহুলের সঙ্গে ছিলেন, ময়নাতদন্তের পর দেহও তাঁরাই কলকাতায় নিয়ে আসেন। অথচ শেষ সময়ে তাঁদেরই ঢুকতে দেওয়া হয়নি। এই ঘটনার জেরে শ্মশানে উত্তেজনা ছড়ায় এবং বাকবিতণ্ডা শুরু হয়। অশান্তি চরমে পৌঁছালে কলকাতা পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *