বেতন বঞ্চনার প্রতিবাদে পথে নামছেন এনএসকিউএফ শিক্ষকরা

আমুদরিয়া নিউজ : দীর্ঘ ১৩ বছর ধরে শিক্ষকতা করেও বেতন বাড়েনি এক টাকাও। সেই বেতনও গত চার মাস ধরে বন্ধ। শিক্ষকতা করার বিনিময়ে জুটেছে কেবলই বঞ্চনা। এবার এমনই অভিযোগ তুলে পথে নামতে চলেছেন রাজ্যের এনএসকিউএফ (NSQF) প্রকল্পের চুক্তিভিত্তিক শিক্ষকেরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে মাত্র ১৫ হাজার টাকা বেতনে শিক্ষকতা করছেন। এত বছর হয়ে গেলেও সামান্য পরিমাণ বেতন বাড়েনি। বর্তমান সময়ে ওই টাকায় জীবনধারণ করাই মুশকিল। সেই টাকাও গত ডিসেম্বর মাস থেকে বন্ধ। তবুও সরকারের কোনো হেলদোল নেই। তাই বাধ্য হয়েই তাঁরা এবার আন্দোলনে নামতে চলেছেন।

তাঁদের দাবি, বেতন বৃদ্ধি করতে হবে। যাতে তাঁরা নিয়মিত বেতন পান, সেই ব্যবস্থা করতে হবে। পাশাপাশি স্কুলশিক্ষা দপ্তরের অধীনেই যেহুতু তাঁরা কাজ করেন, সেহুতু সেই দপ্তরের অধীনেই তাঁদের রাখতে হবে। কোনো এজেন্সির আওতায় তাঁরা থাকতে চান না বলেও দাবি করছেন কেউ কেউ। জানা গিয়েছে, আগামী ৩১ মার্চ শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল ও বিক্ষোভের ডাক দিয়েছেন তাঁরা।

 

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *