‘অপয়া’ তকমা থেকে ঘুরে দাঁড়ানো, নিজের কেরিয়ার নিয়ে অকপট দিয়া

আমুদরিয়া নিউজ: কেরিয়ারের শুরুতে তাঁকে ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তুলনা করা হত। উপহার দিয়েছেন ‘রেহনা হ্যায় তেরে দিল মে’র মতো বহুল প্রশংসিত ছবি। সেই দিয়া মির্জাকেই নাকি একসময় ‘অপয়া’ বলে মনে করা হত! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ারের কঠিন সময়ের কথা বলতে গিয়ে এমনই চাঞ্চল্যকর কথা বলেছেন অভিনেত্রী।

দিয়া জানান, কেরিয়ারের শুরুতে সাফল্য পেলেও, পরপর কয়েকটি ছবি বক্স অফিসে ব্যর্থ হয়ে পর থেকে তাঁর কাজ পাওয়া কঠিন হয়ে যায়। এমনকি যে পরিচালকেরা তাঁকে ছবিতে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাঁরাও পরে এড়িয়ে চলতে শুরু করেন।

দিয়া জানান, সেই সময়ে তিনি কাজের জন্য লড়াই করছিলেন, কিন্তু অনেক চেষ্টা করেও কোনো কাজ জুটছিল না। পরিস্থিতি এতটাই কঠিন হয়ে দাঁড়ায় যে, তিনি নিজেই বাধ্য হয়ে পরিচালক রাজকুমার হিরানীকে কাজ চাইতে ফোন করেন। এবং তাঁকে ‘সঞ্জু’ ছবিতে সুযোগ দেওয়ার অনুরোধ জানান।

পরবর্তীতে অবশ্য ‘সঞ্জু’ ছবিতে সঞ্জয় দত্তের স্ত্রী মান্যতা দত্তের চরিত্রে রনবীর কাপুরের বিপরীতে অভিনয়ের সুযোগ পান দিয়া। ছবিটি বক্স অফিসেও ব্যাপক সাফল্য পায়। দিয়া বলেন, এই ছবির পরই তাঁর কেরিয়ারে নতুন মোড় আসে এবং তিনি আবার কাজের সুযোগ পেতে শুরু করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *