ধুরন্ধরের সাফল্যে লিয়ারির অবদান, আয়ের ভাগ চান স্থানীয়রা

আমুদরিয়া নিউজ: রণবীর সিং অভিনীত ‘ধুরন্ধর: রিভেঞ্জ’ ছবিটি বক্স অফিসে ইতিমধ্যেই ব্যাপক আয় করে ফেলেছে। এবার সেই আয়ের একটা বড় অংশ তাদের দেওয়ার দাবি জানাল পাকিস্তানের লিয়ারি অঞ্চলের বাসিন্দারা। তাদের বক্তব্য, লিয়ারিকে কেন্দ্র করে তৈরি হওয়ায় এই সাফল্যের পিছনে ওই এলাকার বাস্তব পরিস্থিতির বড় ভূমিকা রয়েছে। তাই ছবির আয় থেকে উল্লেখযোগ্য অংশ লিয়ারির উন্নয়নে খরচ করা উচিত।

কেউ কেউ দাবি করেছেন, যদি ছবি ১০০০ কোটির বেশি আয় করে, তবে অন্তত ৫০০ কোটি টাকা ওই এলাকার জন্য দেওয়া হোক। আবার কেউ বলেছেন, ৭০-৮০ শতাংশ অর্থ লিয়ারির মানুষের পাওয়া উচিত। এই টাকা দিয়ে এলাকায় রাস্তা-ঘাটসহ বিভিন্ন পরিকাঠামোর উন্নয়ন করা সম্ভব হবে বলেও জানান। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই ধরণের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেই ভিডিওর সত্যতা যাচাই করা না হলেও, ভিডিওটি নিয়ে নেটাগরিকদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

যদিও নির্মাতাদের পক্ষ থেকে এই দাবির বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *