NEW DELHI, INDIA JANUARY 24: Union Home minister Amit Shah addressing after releasing dak ticket and coin during the program celebrating the 100th birth anniversary of former Bihar CM Karpoori Thakur, on January 24, 2024 in New Delhi, India. Shah said that the BJP-led Central government's decision to confer the Bharat Ratna to Thakur is an honor to crores of poor people belonging to the backward and Dalit communities. (Photo by Sonu Mehta/Hindustan Times via Getty Images)

চার্জশিট প্রকাশ বিজেপির, নির্বাচনের আগে তৃণমূলকে বিঁধলেন অমিত শাহ্

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল সরকারের বিরুদ্ধে  ‘চার্জশিট’ প্রকাশ করল বিজেপি।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্‌ আজ নিউ টাউনের একটি হোটেলে সাংবাদিক বৈঠক করে  ৩৫ পাতার এই ‘অভিযোগ নামা’ প্রকাশ করেন। জানা গিয়েছে এই চার্জশিটে গত ১৫ বছরে তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, আইনশৃঙ্খলা, নারী নিরাপত্তা, স্বাস্থ্য ও শিল্প নিয়ে একাধিক অভিযোগ তোলা হয়েছে।

শাহর দাবি, এই চার্জশিট কেবল বিজেপির নয়, বাংলার মানুষের অভিযোগের প্রতিফলন। এরপর তিনি সরাসরি তৃণমূলকে নিশানায় নিয়ে বলেন, “রাজ্যে দীর্ঘদিন ধরে ভয়, সন্ত্রাস ও দুর্নীতির রাজনীতি চলছে।”  তৃণমূল সরকারের ১৫ বছরের শাসনকে কার্যত ‘অপশাসন’ হিসেবে তুলে ধরে  তিনি যোগ করেন, “বর্তমানে পশ্চিমবঙ্গ অনুপ্রবেশকারীদের প্রধান করিডোর হয়ে উঠেছে। বিজেপি ক্ষমতায় এলে এদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।” সীমান্তে কাঁটাতার বসানোর জন্য প্রয়োজনীয় জমিও দ্রুত দেওয়া হবে বলেও জানান তিনি।

রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়েও এদিন সরব হন তিনি। বিভিন্ন ঘটনার উদাহরণ দিয়ে বলেন, “এই রাজ্যে মহিলারা নিরাপদ নন। মহিলারা যাতে নিজেদের কথা বলতে পারেন, সেই পরিবেশ তৈরি করবে বিজেপি সরকার।”

পাশাপাশি মমতার বিরুদ্ধে ‘ভিক্টিম কার্ড’-এর রাজনীতি করার অভিযোগ তুলে তিনি এদিন বিজেপির ভোট বৃদ্ধির পরিসংখ্যানও তুলে ধরেন। তাঁর মতে, রাজ্যে বিজেপির জনসমর্থন ধীরে ধীরে বেড়েছে,  এমনকি এবার সরকার গঠনেরও সম্ভাবনা রয়েছে বলে তিনি দাবি করেন।

সব মিলিয়ে, ভোটের আগে বিজপির এই চার্জশিট প্রকাশের ফলে তাদের প্রচারকে আরও জোরদার করে তুলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *