নয় বছরের অধ্যায়ের ইতি, লিভারপুল ছাড়ছেন মহম্মদ সালাহ

আমুদরিয়া নিউজ : ৯ বছরের দীর্ঘ অধ্যায়ের ইতি টানতে চলেছেন মহম্মদ সালাহ। চলতি মরশুম শেষেই তিনি লিভারপুল ছাড়ছেন বলে নিজেই জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় সালাহ বলেন, “মরশুম শেষ হলেই তিনি ক্লাব ছাড়বেন। ক্লাবের পক্ষ থেকেও এই খবর নিশ্চিত করা হয়েছে।”

বিদায়ী বার্তায় আবেগঘন হয়ে ওঠেন সালাহ। তিনি বলেন, লিভারপুল শুধু একটি ক্লাব নয়, তাঁর জীবনের বড় অংশ। এখানে খেলে তিনি অনেক সাফল্য পেয়েছেন এবং গুরুত্বপূর্ণ ট্রফি জিতেছেন। প্রায় এক দশকের এক অসাধারণ অধ্যায়ের পরিসমাপ্তি হতে চলেছে। এই বিদায়কে তাই অনেকেই একটি যুগের শেষ বলে মনে করছেন।

এখনও পর্যন্ত সালাহর পরের গন্তব্য কী হবে, তা জানা যায়নি। একই সঙ্গে, লিভারপুলে তাঁর জায়গা কে নেবেন, সেটাও স্পষ্ট নয়।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *