আমুদরিয়া নিউজ: খেলা হবে তবে এ খেলা হল বিশ্বকাপ ফুটবল খেলা। ২০২৬ বিশ্বকাপ ফুটবলের টিকিটের বিক্রি শুরু হয়ে গিয়েছে। যেখানে ফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম ১৩ লাখ ৪৫ হাজার টাকা। ফুটবল ইতিহাসে সাধারণ গ্যালারি টিকিটের ক্ষেত্রে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ দাম।
২০২৬ বিশ্বকাপের টিকিটের আসল দাম বোঝা বেশ কঠিন। কারণ ফিফা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা টিকিটের চাহিদা অনুযায়ী দাম পরিবর্তন করতে থাকে।
আগামী ১১ জুন শুরু হবে এই বিশ্বকাপ। ফাইনাল হবে আগামী ১৯ শে জুলাই। জানা যায়,খেলা হবে আমেরিকার নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে।
Total Views:
0