আমুদরিয়া নিউজ : প্রয়াত হলেন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিত্ব মুকুল রায়। সল্টলেকের একটি বেসরকারি হাসপাতালে মুকুল রায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই রাজনৈতিক মহলে নেমে আসে শোকের ছায়া। রবিবার রাত দেড়টা নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছেলে শুভ্রাংশু রায় বাবার মৃত্যুর সংবাদ সকলকে জানান। প্রায় ৬০০ দিন হাসপাতালে লড়াইয়ের পরে তিনি মারা যান।।
কিডনির রোগ জটিল আকার নিয়েছিল। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমেছে। তিনি রাজ্যের শাসনক্ষমতা থেকে বামেদের সরানোর লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একান্ত ঘনিষ্ঠ অনুগামী হিসেবে পরিচিত হয়ে ওঠেন। পরে তৃণমূলের নম্বর টু হয়ে ওঠেন। কিছুদিনের জন্য তিনি রেলমন্ত্রী হন। জাহাজ প্রতিমন্ত্রীও হয়েছেন।সারদা ও নারদা কেলেঙ্কারিতে নাম জড়ানোর পরে মুকুলবাবু কিছুটা কোণঠাসা হন। একটা সময়ে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন। আমৃত্যু বিজেপির বিধায়ক থাকলেও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছিলেন তারই মধ্যে তা নিয়ে মামলাও চলছিল।
Leave a Comment