আমুদরিয়া নিউজ : ভয়াবহ শব্দে কেঁপে উঠল এলাকা। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই আতঙ্ক ছড়াল কোচবিহারের তুফানগঞ্জে। একটি স্কুলের পরীক্ষাকেন্দ্রের সামনে হঠাৎই ঘটে বিস্ফোরণ। পরীক্ষাহলের ভিতরে থাকা পড়ুয়াদের নিয়ে উদ্বেগে পড়েন অভিভাবকেরা। সূত্রের খবর, স্কুলের ক্যান্টিনে রান্না করার সময় এলপিজি সিলিন্ডারে আগুন লাগে। পরে পুলিশ সিলিন্ডারটি মাঠে সরিয়ে নিয়ে গেলে সেখানেই তা বিস্ফোরিত হয়। যদিও এই ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। বিপদ এড়ানো গেলেও, পরীক্ষাকেন্দ্রের সামনে এই বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।