রাজ্যকেই বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ হাইকোর্টের

আমুদরিয়া নিউজ : বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও অন্যান্য বিরোধী রাজনৈতিক নেতা বা তাঁদের গাড়ির উপর কোনও রকম হামলা যেন না হয়—এ বিষয়ে রাজ্য সরকারকে কড়া নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, ভবিষ্যতে বিরোধী নেতাদের নিরাপত্তা নিশ্চিত করার সম্পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের। বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা, হেনস্থা ও হামলার অভিযোগ তুলে শুভেন্দু অধিকারী ও এক বিজেপি বিধায়ক জনস্বার্থ মামলা দায়ের করেন। সেই মামলার প্রেক্ষিতেই পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায় শুভেন্দুর কনভয়ে হামলার প্রসঙ্গ উঠে আসে। অভিযোগ, ঘটনার পর উল্টে শুভেন্দু ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধেই এফআইআর দায়ের করা হয়। এই এফআইআর খারিজের দাবিতে আলাদা আবেদন করেন শুভেন্দু। এর আগেই তাঁকে রক্ষাকবচ দিয়েছিল হাইকোর্ট। মামলার শুনানিতে রাজ্য সময় চাইলেও আদালত তা খারিজ করে জানায়, কোনও বিরোধী নেতা বা তাঁদের গাড়িতে হামলা হলে তার দায় এড়াতে পারবে না রাজ্য। উল্লেখ্য, বছরের শুরুতে চন্দ্রকোনা রোড এলাকায় শুভেন্দু অধিকারীর কনভয়ে তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ ওঠে। লাঠি ও বাঁশ দিয়ে গাড়ি ভাঙচুরের অভিযোগ করা হয়। পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে শুভেন্দু পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভে বসেন।
এই মামলার পরবর্তী শুনানি হবে আগামী ১৮ ফেব্রুয়ারি

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *