অরিজিৎ সিংহের বাড়িতে হঠাৎ হাজির আমির খান, নতুন প্রজেক্টের জল্পনা

আমুদরিয়া নিউজ : সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে সকলকে চমকে দিয়েছেন অরিজিৎ সিং—“প্লেব্যাক” করবেন না, অর্থাৎ সিনেমার জন্য গান করবেন না। কিন্তু আজ কার্যত চমক দিয়ে হাজির হয়েছেন আমির খান, অরিজিৎ এর বাড়িতে জিয়াগঞ্জে। জানা গেছে, আমির খান গতকাল রাতেই পৌঁছেছেন এবং আগামী দুই দিন থাকবেন। আজ সকালে স্টুডিও যাওয়ার পথে ক্যামেরাবন্দি হন তিনি। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই গভীর বন্ধুত্ব অরিজিৎ ও আমিরের। আমির নিজেও অরিজিৎ এর ভক্ত, এবং ছবির জন্য গান রেকর্ডের সময় স্টুডিওতে থাকেন। তবে, এই হঠাৎ আগমন নতুন কোনো প্রজেক্ট বা কাজের ইঙ্গিত দিচ্ছে কি না—তা এখনও স্পষ্ট নয়। সংবাদ সূত্র অনুযায়ী, অরিজিৎ বর্তমানে ছবি পরিচালনা করছেন। শ্যুটিং হচ্ছে শান্তিনিকেতনে। তাই জল্পনা, কি এই নতুন ছবিতে বিশেষ কিছু কারণে আমির হাজির? উত্তর দেবে সময়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *