হাসিনার বকেয়া বিল কে মেটাবে ? সংকটে হোটেলের অর্থনীতি

আমুদরিয়া নিউজ : বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনের খাবারের বিপুল অঙ্কের বিল এখনও বকেয়া রয়েছে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রীর বাসভবনে দীর্ঘদিন ধরে খাবার সরবরাহ করত সরকারি প্রতিষ্ঠান হোটেল অবকাশ। শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই বিল আর মেটানো হয়নি বলে অভিযোগ। বকেয়া টাকার অঙ্ক প্রায় আড়াই কোটি টাকা। শুধু খাবার নয়, রান্নার জন্য প্রয়োজনীয় কাঁচামাল, কর্মীদের খরচ—সব মিলিয়েই এই বিপুল বিল তৈরি হয়েছে বলে হোটেল কর্তৃপক্ষ জানিয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও সেই বকেয়া পরিশোধের কোনও উদ্যোগ চোখে পড়েনি। হোটেল কর্তৃপক্ষ একাধিকবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে চিঠি দিয়ে বিষয়টি জানালেও এখনও কোনও সমাধান হয়নি। বকেয়া টাকা না পেলে সংস্থার আর্থিক অবস্থার উপর বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *