আমুদরিয়া নিউজ: সোমবার নবরাত্রির প্রথম দিন দেশের মানুষকে শুভেচ্ছা জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। সমাজ মাধ্যমে অভিষেক লিখেছেন, ‘এই উৎসব হল শক্তির আরাধনা। স্বর্গীয় নারীশক্তির যে অসীম ক্ষমতা, তারই উদযাপন এই উৎসব। এটাই স্মরণ করিয়ে দেওয়া যে সত্যি, সাহস আর সততা সবসময় অন্ধকারের উর্ধ্বে জাগরিত হয়। ’ তিনি আরও লিখেছেন, ‘মা দুর্গার শক্তিতে সব ছায়া মুছে যাক। শান্তি, সমৃদ্ধি আর ন্যয়বিচারের পথে আমাদের এগিয়ে নিয়ে যাক।’ অন্যদিকে এদিন সকালে সকলকে প্রতিপদের শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
Total Views:
0