চাকরিহারাদের ভাতার ওপর স্থগিতাদেশ জারি হতেই ক্ষুব্ধ কুণাল! কী বললেন?

আমুদরিয়া নিউজ: চাকরিহারা অশিক্ষক কর্মীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছে হাই কোর্ট। শুক্রবার কলকাতা হাই কোর্টের রায়ের পরেই ক্ষোভ উগড়ে দিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বললেন, ‘রাজ্য মানবিকতার খাতিরে একটা সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু সেই ঘোষণার বিরুদ্ধে কারা আদালতে গেলেন? এদের চিনে রাখুন। আদালত নিয়ে তো কিছু বলতে পারব না। বন্ধু তোমার পথের সাথীকে চিনে রাখ। কে পাশে থাকে আর কারা চাকরি খাব, ভাতা পেতে দেব না, লোকের চোখের জল ফেলে বিরোধী রাজনীতি করব। এদের চিনে রাখুন।’ ২০১৬ সালের এসএসসি প্যানেলে থাকা প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিল করার নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এই ২৬ হাজার জনের মধ্যে রয়েছেন গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীরাও। গত মে মাসে রাজ্য সরকার সিদ্ধান্ত নেয় যে চাকরিহারা গ্রুপ সি কর্মীদের প্রতি মাসে ২৫ হাজার এবং গ্রুপ ডি কর্মীদের ২০ হাজার টাকা ভাতা দেওয়া হবে। সিদ্ধান্তের বিরোধিতা করে হাই কোর্টে মামলা দায়ের হয়। শুক্রবার সেই মামলায় রাজ্যের নির্দেশিকায় অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *