পরকীয়ার শাস্তি! স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিলেন যুবক!

আমুদরিয়া নিউজ: পরকীয়া সন্দেহে স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে ফেললেন এক যুবক। ঘটনা উত্তরপ্রদেশের হারদোই এলাকার। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি ওই বধূ। অভিযুক্ত যুবক রাম খিলওয়ানকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন ওই বধূ গ্রামেরই এক যুবকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সঙ্গে তাঁর সম্পর্ক রয়েছে বলে দাবি করছেন রাম। পিছু নিয়ে তাঁদের হাতেনাতে ধরে ফেলেন তিনি। উভয় পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হয়। হঠাৎই স্ত্রীর উপর ঝাঁপিয়ে পড়েন রাম এবং তাঁর নাক কামড়ে ছিঁড়ে ফেলেন বলে অভিযোগ। তরুণীর চিৎকার শুনে দৌড়ে আসেন স্থানীয়েরা। পুলিশেও খবর দেওয়া হয়। পুলিশ এসে আটক করে রামকে। আহত এবং রক্তাক্ত অবস্থায় তাঁর স্ত্রীকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করানো হয়। হারদোই জেলার অতিরিক্ত পুলিশ সুপার নরেন্দ্র কুমার জানিয়েছেন, এমন ঘটনা বিরল। যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *