ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে টেস্ট, দল ঘোষণা ইংল্যান্ডের

আমুদরিয়া নিউজ: ২০ জুন থেকে শুরু হচ্ছে ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। প্রথম টেস্টের দুদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংরেজ ব্রিগেড। সুযোগ পেলেন ক্রিস ওকস ও জশ টঙ্গ। অধিনায়ক বেন স্টোকস। চোটের জন্য মার্ক উড, গ্যাস অ্যাকটিনসন, জফ্রা আর্চারের মতো বোলারদের অনুপস্থিতিতে ব্যাটিং শক্তিকে গুরুত্ব দিয়ে দল সাজিয়েছে ইংরেজরা। বোলিং বিভাগে সেভাবে অভিজ্ঞ পেসার একমাত্র ওকস। ইংল্যান্ড দল ঘোষণা করে দিলেও ভারত এখনও ঘোষণা করেনি তাদের প্রথম একাদশ।

প্রথম টেস্টে ইংল্যান্ডের একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটরক্ষক), ক্রিস ওকস, ব্রাইডন ক্রিজ, জশ টঙ্গ, শোয়েব বশির।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *