অস্ট্রেলিয়াকে হারিয়ে টেস্ট বিশ্বকাপে চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

আমুদরিয়া নিউজ: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা। লর্ডসে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা। লর্ডসের মেঘলা আকাশ ও পিচের সুইংয়ের সুযোগ নিয়ে অস্ট্রেলিয়াকে মাত্র ২১২ রানে বন্দি করে ফেলেছিলেন দক্ষিণ আফ্রিকার পেসাররা। বিউ ওয়েবস্টার ৭২ রান করেন, স্টিভ স্মিথ করেন ৬৬ রান। কাগিসো রাবাডা নেন পাঁচটি উইকেট, তিনটি মার্ক জানসেনের। ব্যাট করতে নেমে ১৩৮ রানে সব উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। একাই ৬ উইকেট নেন কামিন্স। রাবাডার ৪ উইকেট ও এনগিডির ৩ উইকেট সত্ত্বেও ২৮২ রানের বিরাট স্কোর খাঁড়া করে অস্ট্রেলিয়া। সেই অসাধ্যসাধন করে দেখালেন মার্করাম-বাভুমারা। আইডেন মার্করাম ১৩৬ রান করে দক্ষিণ আফ্রিকার চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত করে দেন। হ্যামস্ট্রিংয়ের চোট নিয়েও হাফসেঞ্চুরি করেন অধিনায়ক বাভুমা। তারা আর ‘চোকার্স’ নন তা দেখালেন বাভুমা, মার্করামেরা। আইসিসি ট্রফি এল দক্ষিণ আফ্রিকায়।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *