নাইটহুড সম্মানে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম

আমুদরিয়া নিউজ: নাইটহুড সম্মানে ভূষিত হলেন ডেভিড বেকহ্যাম। রাজা তৃতীয় চার্লসের হাত থেকে স্বীকৃতি পেলেন প্রাক্তন ইংরেজ ফুটবলার। সম্মান পেয়ে বেকহ্যাম বলছেন, ‘মাঠের বাইরেও বিশ্বজুড়ে ব্রিটেনের প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছি। বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করার ও সমাজের অনেক স্তরের মানুষকে সাহায্য করার এবং পরবর্তী প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। এই সম্মান পেয়ে আমি গর্বিত।’ ২০১৩ সালে ফুটবলকে বিদায় জানান বেকহ্যাম। খেলেছেন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ, এসি মিলান ও প্যারিস সাঁ জাঁর মতো বিখ্যাত ক্লাবে। দেশের জার্সিতে ১১৫টি ম্যাচে ১৭টি গোল রয়েছে প্রাক্তন মিডফিল্ডারের।  ফুটবল পরবর্তীকালে সমাজসেবার কাজেও অগ্রণী ভূমিকা গ্রহণ করেছেন। ২০০৫ সাল থেকে তিনি ইউনিসেফের অ্যাম্বাসাডর এবং রাজা চার্লসের চ্যারিটি ‘দ্য কিং’স ফাউন্ডেশন’ এরও অ্যাম্বাসাডর। ২০০৩ সালে OBE বা অর্ডার অফ দ্য ব্রিটিশ এম্পায়ার খেতাব পেয়েছিলেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *