বাউন্ডারি লাইনে ক্যাচ ধরার নিয়মে আসছে বড় বদল

আমুদরিয়া নিউজ: বাউন্ডারির বাইরে গিয়ে ক্যাচ ধরার নিয়মে বড় বদল আনছে ক্রিকেটের নিয়ম প্রস্তুতকারক সংস্থা এমসিসি। বাউন্ডারি লাইনের ধারে ক্যাচ নিতে গিয়ে বা ছক্কা আটকাতে গিয়ে অনেক সময় ফিল্ডার বলটি ওপরে ছুড়ে দিয়ে সীমানা পেরিয়ে যান। বাউন্ডারির বাইরে থাকতেই লাফ দিয়ে বলটি হাতের ধাক্কায় আবারও উপরে ছুড়ে দিয়ে সীমানার ভেতরে ফেরত পাঠান। তারপর নিজে বাউন্ডারির ভিতরে এসে ক্যাচটি নেন কিংবা ছক্কা বাঁচান। কিন্তু এটা করতে গিয়ে কখনও কখনও ফিল্ডার বাউন্ডারির বাইরে উড়ন্ত অবস্থায় একাধিকবার বলে স্পর্শ করেন। এই ধরনের ক্যাচ ধরার নিয়মে পরিবর্তন আনছে এমসিসি এবং আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। নতুন নিয়মে বলা হয়েছে, বাউন্ডারি লাইনের বাইরে একাধিক বার স্পর্শ করা যাবে না বল। ফিল্ডার বাউন্ডারি লাইনের বাইরে শূন্যে (লাফিয়ে) থাকলে এক বার বল ছুঁতে পারবেন। তার পর ক্যাচ ধরতে হবে বাউন্ডারি লাইনের ভিতর ঢুকে। অনেক সময় দু’জন ফিল্ডার মিলে একটি ক্যাচ ধরেন। এক জন বাউন্ডারির বাইরে থেকে লাফিয়ে বল ভিতরে পাঠিয়ে দেন। অন্য জন বাউন্ডারি লাইনের ভিতরে থেকে ক্যাচ ধরেন। এ বার থেকে দু’জন ফিল্ডারকেই থাকতে হবে বাউন্ডারি লাইনের ভিতরে। না হলে চার বা ছয় হিসাবে ধরা হবে। নতুন এই নিয়ম কার্যকর হবে আগামী বছরের মাঝামাঝি নাগাদ।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *