চারদিনেই বক্স অফিসে দুর্দান্ত ব্যবসা করলো “হাউজফুল ৫”

আমুদরিয়া নিউজ:  গত ৬ই জুন বক্স অফিসে মুক্তি পেয়েছে “হাউজফুল ৫”। মুক্তির পর থেকেই জমিয়ে ব্যবসা করছে এই ছবি। চার দিনের ছবিটি হাউসফুল ফ্রাঞ্চাইজির সমস্ত ছবি রেকর্ড ভেঙে দিয়েছে। হাউসফুল 5 মাত্র চার দিনই আয় করেছে ৯৯. ৮৭ কোটি টাকা। যা অন্যান্য হাউসফুল সিরিজ গুলোর তুলনায় অনেকটাই বেশি।

ট্রেড ট্র্যাকার Sacnilk.com-এর রিপোর্ট অনুযায়ী, ‘হাউসফুল ৫’ ছবিটি চতুর্থ দিনেই দেশীয় বক্স অফিসে ১০০ কোটির ক্লাবে জায়গা করে নিয়েছে। প্রথম দিনে ছবিটি আয় করেছে ২৪ কোটি টাকা। দ্বিতীয় দিনে ছবিটির আয় পৌঁছে যায় ৩১ কোটিতে। তৃতীয় দিনে ছবিটির ব্যবসা ছিল ৩২.৫ কোটি টাকা। স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ১২.৩৭ কোটি টাকা। অর্থাৎ চার দিনে ছবিটি মোট আয় করেছে ৯৯.৮৭ কোটি টাকা।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *