উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন? প্রতিদিন খাদ্যতালিকায় রাখুন এই খাবারগুলি

আমুদরিয়া নিউজ: উচ্চ রক্তচাপের সমস্যা একবার ধরা পড়লে একদিকে যেমন ওষুধ খাওয়া বাধ্যতামূলক তেমনই খাওয়াদাওয়া, জীবনযাপন, সবটাই নিয়ম মেনে করতে হয়। হাই প্রেশার থাকলে নুন এবং নোনতা খাবার এড়িয়ে যাওয়া উচিত। তার পাশাপাশি ডায়েটে রাখা দরকার পটাশিয়াম সমৃদ্ধ খাবার। দেখে নিন কোন খাবারগুলি নিয়মিত খেলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে-

পটাসিয়াম, ম্যাগনেসিয়াম সমৃদ্ধ বিভিন্ন সবজি যেমন পালং শাক, ঝিঙে, পটলের মতো বিভিন্ন সবজি প্রতিদিন রাখুন খাদ্যতালিকায়।

কলায় থাকা পটাসিয়াম ও সোডিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। তাই প্রতিদিন নিয়ম মেনে একটি বা দুটি কলা খেতেই পারেন।

উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে বিট বিশেষ ভূমিকা পালন করে। প্রতিদিনের খাবারে বিট রাখতে পারেন।

রসুনে থাকা অ্যালিসিন নামক উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সক্ষম। তাই প্রতিদিন সকালে এক থেকে দু’কোয়া রসুন খেতে পারেন।

নিয়মিত বেদানা রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *