কেরল উপকূলে সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে বিস্ফোরণ!

আমুদরিয়া নিউজ: কেরলের উপকূলে বিস্ফোরণ সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজে। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে। সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজটি গত ৭ জুন শ্রীলঙ্কার কলম্বো থেকে মুম্বইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল। সেখানে পৌঁছোনোর কথা ছিল ১০ জুন অর্থাৎ মঙ্গলবার। তার আগেই কেরল উপকূলে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। সঙ্গে সঙ্গে পদক্ষেপ করে ভারতীয় নৌসেনা। প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, খবর পাওয়া মাত্রই ভারতের যুদ্ধজাহাজ আইএনএস সুরতকে ঘটনাস্থলে পাঠানো হয়। পাশাপাশি, কোচির নৌসেনা ঘাঁটি থেকে নৌসেনার একটি বিমানও পাঠানো হয় ঘটনাস্থলে। বিস্ফোরণ কী কারণে ঘটল, তা এখনও স্পষ্ট নয়।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *