আর ‘মুক্তিযোদ্ধা’ নন মুজিব! বাংলাদেশে স্বীকৃতি বাতিল ৪০০-র বেশি নেতার

আমুদরিয়া নিউজ: ‘মুক্তিযোদ্ধা’র তকমা হারালেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান৷ মঙ্গলবার রাতে বাংলাদেশ সরকার একটি অধ্যাদেশ জারি করেছে৷ যেখানে বদলে দেওয়া হয়েছে ‘মুক্তিযোদ্ধা’ শব্দের সংজ্ঞা। নতুন যে সংজ্ঞা আনা হয়েছে তার জেরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হারাচ্ছেন তাঁর ‘মুক্তিযোদ্ধা’ মর্যাদা। শুধু শেখ মুজিবর রহমানই নন, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময়কার ৪০০ জনেরও বেশি রাজনৈতিক নেতারও স্বীকৃতি কাড়া হয়েছে৷ যার মধ্যে রয়েছেন সঈদ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এম মনসুর আলি এবং এএইচএম কামারুজ্জামান৷ নয়া অধ্যাদেশ অনুযায়ী অস্ত্র হাতে ময়দানে যুদ্ধ করেছেন যাঁরা তাঁরাই শুধু মুক্তিযোদ্ধা বলে গন্য হবেন। সেই অনুযায়ী বিএনপি-র প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর মুক্তিযোদ্ধা বিবেচিত হবেন। রাজনীতিবিদরা সরাসরি যুদ্ধ করেননি, তাই তাঁদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করে ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসাবে গণ্য করা হবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *