আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় জানালেন এই প্রোটিয়া তারকা

আমুদরিয়া নিউজ: মাত্র ৩৩ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার হেনরিখ ক্লাসেন। সমাজমাধ্যমে অবসরের কথা জানিয়ে ক্লাসেন লিখেছেন, ‘‘আজকের দিনটা আমার কাছে দুঃখের। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সিদ্ধান্তটা নিতে অনেক সময় লেগেছে। আমার এবং পরিবারের ভবিষ্যতের জন্য এই সিদ্ধান্তটাই সেরা মনে হয়েছে।’’ তিনি আরও লিখেছেন, ‘‘পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটাতে চাই। সে জন্যই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত।’’ ২০১৮ সালে ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ক্লাসেনের। দেশের হয়ে চারটি টেস্ট খেলেছেন তিনি। মূলত সাদা বলের ক্রিকেটার হিসাবেই পরিচিত ছিলেন। দেশের হয়ে খেলেছেন ৬০টি এক দিনের ম্যাচ এবং ৫৮টি টি-টোয়েন্টি ম্যাচ। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও তিনি ফ্র্যাঞ্চাইজ়ি ক্রিকেট খেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *