পুলিশকে হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সুরবদল হুমায়ুনের

আমুদরিয়া নিউজ: পুলিশকে হুমকি দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সুর বদলে ফেললেন বিধায়ক হুমায়ুন কবীর। গতকাল বহরমপুরের এক দলীয় অনুষ্ঠানে যোগ দিয়ে হুমায়ুন কবীর বলেছিলেন, ‘লালগোলা, বড়ঞা, সামশেরগঞ্জ, ভরতপুর থানায় এমন কিছু কর্মকাণ্ড ঘটে যাতে সাধারণ মানুষের হয়রানি হয়। যদি বিরোধী আসনে থাকতাম ২৪ ঘণ্টা সময় লাগত না শায়েস্তা করতে। কিন্তু আমরা সরকারে রয়েছি। আমার হাতে পায়ে বেড়ি পরানো রয়েছে, তাই কিছু করতে পারছি না।’ তাঁর এই মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছিল। যদিও সোমবার সকালে একেবারে ৩৬০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। এদিন সোজা ছুটে যান জেলা পুলিশ সুপারের কাছে। একাধিক থানার বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ নিয়ে দু’জনে দীর্ঘক্ষণ আলোচনা করেন। জেলা পুলিশ সুপার তাঁকে আশ্বাস দেন অভিযোগ খতিয়ে দেখা হবে। তাঁর আশ্বাস পেতেই সুর নরম করে বিধায়ক বললেন, ‘যে কথা বলেছিলাম, সেটা প্রকাশ্যে বলা আমার মোটেই উচিত হয়নি, ঠিক হয়নি।’

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *