আমুদরিয়া নিউজ: এবার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিং। পাত্রী সমাজবাদী পার্টির সাংসদ প্রিয়া সরোজ। জানা গিয়েছে আগামী ৮ জুন সরোজের সঙ্গে বাগদান সারবেন কেকেআরের তারকা। লখনউয়ের একটি হোটেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান হতে পারে বছরের শেষদিকে। উত্তরপ্রদেশের মছলিশহর লোকসভা কেন্দ্র থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন প্রিয়া। তাঁর বাবা তুফানি সরোজ তিনবার সাংসদ ছিলেন। বর্তমানে তিনি কেরাকাটের বিধায়ক। দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে আইনে স্নাতক ২৬ বছর বয়সি প্রিয়া সাংসদ হওয়ার আগে সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন। জানা গিয়েছে প্রায় ২ বছর ধরে সম্পর্কে রয়েছেন রিঙ্কু এবং প্রিয়া। এক বন্ধুর মাধ্যমে তাদের আলাপ হয়।
Total Views:
0