ভিজিল্যান্স হানা দিতেই বান্ডিল-বান্ডিল নোট জানলা দিয়ে ফেললেন ইঞ্জিনিয়ার!

আমুদরিয়া নিউজ: জানালা দিয়ে ৫০০ টাকার নোটের বান্ডিল ছুঁড়েও শেষ রক্ষা হল না। ‘ঘুষখোর’ ইঞ্জিনিয়রকে গ্রেপ্তার করলেন আধিকারিকরা। শুক্রবার সকালে ওড়িশার ভুবনেশ্বরের ঘটনা। সেখানে এক সরকারি ইঞ্জিনিয়ারের বাড়িতে ভিজিল্যান্স হানা দেয়। অভিযুক্ত ওই ইঞ্জিনিয়রের নাম বৈকুণ্ঠনাথ সারেঙ্গি। তিনি রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের চিফ ইঞ্জিনয়র হিসেবে কর্মরত। দীর্ঘদিন ধরে তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠছিল, কাজের বিনিময়ে বিপুল অঙ্কের ঘুষ নিচ্ছেন তিনি। এদিন অভিযানের খবর পেয়ে ৫০০, ২০০ এবং ১০০ টাকার বান্ডিল জানলা দিয়ে হাত গলিয়ে নীচে ফেলতে শুরু করেন বৈকুণ্ঠনাথ। যদিও তাতে লাভ কিছুই হয়নি। কারণ ভিজিল্যান্স আধিকারিকরা ফ্ল্যাটে পৌঁছোলে ফ্ল্যাটের একটি ঘর থেকে থরে থরে সাজানো টাকার বান্ডিল উদ্ধার হয়। জানা গিয়েছে, ২ কোটিরও বেশি হিসাব বহির্ভূত নগদ উদ্ধার হয়েছে। টাকার উৎস জানতে অভিযুক্ত ওই ইঞ্জিনিয়রকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *