বৃহস্পতিবার দেশের চার রাজ্যে ফের মক ড্রিলের নির্দেশ কেন্দ্রের

আমুদরিয়া নিউজ: দেশে ফের মক ড্রিলের নির্দেশ দিল কেন্দ্র।  বৃহস্পতিবার সন্ধ্যায় পাকিস্তান সীমান্ত লাগোয়া গুজরাট, পাঞ্জাব, রাজস্থান, এবং জম্মু ও কাশ্মীরে মক ড্রিলের নির্দেশ দেওয়া হয়েছে। পহেলগাঁতে জঙ্গি হামলার পর ভারত-পাক সংঘাতের আবহে এর আগে চলতি মাসের ৭ তারিখ দেশ জুড়ে মকড্রিলের ঘোষণা করেছিল কেন্দ্র। মূলত যুদ্ধকালীন পরিস্থিতিতে বা আচমকাই শত্রুরা আক্রমণ করলে সাধারণ নাগরিকদের কী করণীয়, তা নিয়েই বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় মক ড্রিলে। ব্ল্যাকআউট হয়ে যাওয়া বা সাইরেন বাজানোর মতো পরিস্থিতি তৈরি করে সেই প্রশিক্ষণ দেওয়া হয়। ভারত-পাক সীমান্তে বর্তমানে সংঘর্ষ বিরতি লঙ্ঘিত না হলেও সতর্ক ভারত। তাই সীমান্তের রাজ্যগুলিকে যে কোনও পরিস্থিতির জন্য তৈরি রাখতেই এই ধরনের মহড়ার আয়োজন বলে মনে করা হচ্ছে।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *