Melbourne [Australia], Dec 29 (ANI): India's Jasprit Bumrah and teammates celebrate the dismissal of Australia's Alex Carey during Day 4 of the fourth Test match, at the Melbourne Cricket Ground, in Melbourne on Sunday. (ANI Photo)

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সম্প্রচার করবে দুটি সংস্থা!

আমুদরিয়া নিউজ: সামনেই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ডে উড়ে যাবে ভারতীয় দল। ২০ জুন থেকে হেডিংলেতে শুরু হচ্ছে ভারত ইংল্যান্ড প্রথম টেস্ট।  এই সিরিজ সম্প্রচারের দায়িত্ব বর্তেছে দুটি ভিন্ন সংস্থার ওপর। সাধারণত একটা সিরিজ়ের সম্প্রচার স্বত্ব একটাই সংস্থাকে দেওয়া হয়। তারাই টেলিভিশন ও ডিজিটাল মাধ্যমে খেলা দেখায়। কিন্তু এবার ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ় টেলিভিশনে দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেলে। কিন্তু ডিজিটাল স্বত্ব সোনি পায়নি। সেটা পেয়েছে জিয়োস্টার। ফলে ডিজিটাল মাধ্যমে জিয়োহটস্টার অ্যাপে খেলা সরাসরি দেখা যাবে। এজন্য ভারতের দুটো সম্প্রচারকারী সংস্থা জিয়োস্টার ও সোনি একটা চুক্তি করেছে। রোহিত শর্মা ও বিরাট কোহলি অবসর নেওয়ায় ইংল্যান্ড সিরিজে ভারতকে নেতৃত্ব শুভমন গিল।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *