চরবৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার সিআরপিএফ জওয়ান

আমুদরিয়া নিউজ: পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এ বার জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র হাতে গ্রেপ্তার হলেন এক সিআরপিএফ জওয়ান। সোমবার দিল্লি থেকে তাকে গ্রেপ্তার করেছে এনআইএ। এদিন বিবৃতি দিয়ে এনআইএ জানিয়েছে, ২০২৩ সাল থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তি চালিয়ে গিয়েছে সিআরপিএফ জওয়ান মোতি রাম জাট। দেশের নিরাপত্তা সংক্রান্ত গোপন তথ্য সে তুলে দিত পাকিস্তানের গোয়েন্দা আধিকারিকদের হাতে। শুধু তাই নয়, পাক গোয়েন্দাদের তরফে নানাভাবে অর্থও পাঠানো হত অভিযুক্ত সিআরপিএফ জওয়ানকে। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়। বরখাস্ত করা হয় চাকরি থেকেও। শুক্রবার ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পটিয়ালা হাউস আদালত।

Total Views: 0
TAGGED:
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *