ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁকে সপাটে চড় স্ত্রীর? ভাইরাল ভিডিও

আমুদরিয়া নিউজ: প্রকাশ্যে স্ত্রীর হাতে সপাটে চড় খেলেন খোদ ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ? নেট মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে। রবিবার থেকেই দক্ষিণ-পূর্ব এশিয়া সফর শুরু করেছেন মাক্রোঁ। সঙ্গে রয়েছেন তাঁর স্ত্রী ব্রিজিৎও। ভিয়েতনাম সফরে গিয়ে হ্যানইয়ের বিমানবন্দরে ফরাসি প্রেসিডেন্টের বিমান তখন সবে ল্যান্ড করছে। ভিয়েতনামের মন্ত্রী, আমলারা বিমানবন্দরে রেড কার্পেট বিছিয়ে তাঁকে স্বাগত জানানোর অপেক্ষায়। রীতি মেনে প্রেসিডেন্টের বিমানের দরজা খুলতেই হাসিমুখে দরজার সামনে এসে দাঁড়ালেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ। নামার আগে পাশের দিকে হাত বাড়িয়ে দিলেন। কিন্তু আচমকাই বিমানের দরজার আড়াল থেকে লাল পোশাক পরিহিত হাত ধেয়ে এল তাঁর মুখ লক্ষ্য করে। আকস্মিক এই কাণ্ডে ভ্যাবাচ্যাকা খেয়ে যান মাক্রোঁ! পর মুহূর্তে স্ত্রীর সঙ্গে নেমে আসেন বিমান থেকে। উল্লেখযোগ্য বিষয় হল, প্রেসি়ডেন্ট-পত্নীর পরণে তখন ছিল লাল পোশাক। যদিও ভিডিয়োটি ভুয়ো বলে দাবি করেছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয়। তবে ফরাসি সংবাদমাধ্যমগুলি দাবি করে, ওই ভিডিয়ো ভুয়ো নয়, আসল। দাম্পত্য কলহের জেরেই এই ঘটনা। প্রসঙ্গত ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েলের চেয়ে প্রায় ২৫ বছর বড় তাঁর স্ত্রী। ফরাসি প্রেসিডেন্টের বয়স এখন ৪৭, সেখানে তাঁর স্ত্রীর বয়স ৭২।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *