৩ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজিরা দিতে হবে হাসিনাকে! কাগজে বিজ্ঞপ্তি

আমুদরিয়া নিউজ: পুরোনো মামলায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আগামী ৩ জুন ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে।  তিনদিন আগে ট্রাইব্যুনাল এই মর্মে সরকারকে নির্দেশ দিয়েছিল। ঢাকার দুটি খবরের কাগজে অন্তর্বর্তী সরকারের তরফে বিজ্ঞপ্তিও দেওয়া হয়েছে। কিছুদিন আগে আওয়ামি লিগের অনলাইন প্লাটফর্মে ভাষণ দেওয়ার সময় হাসিনাকে বলতে শোনা গিয়েছিল যে, ‘আমার বিরুদ্ধে ২২৭ টি খুনের মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। যদি সেই মিথ্যা মামলায় সাজা হয়, তাহলে তো বলতে হয় যে আমি ২২৭টি খুন করার অধিকার পেয়ে গেছি।’ হাসিনার এই বক্তব্যের একটি অডিও ভাইরাল হলে ট্রাইব্যুনালে মামলা হয়। ফরেনসিক পরীক্ষায় এটি শেখ হাসিনার কণ্ঠ বলে প্রমাণিত হওয়ার পর আদালত অবমাননার অভিযোগ আনা হয়। এরপরেই আগামী ৩ জুন হাসিনাকে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *