বড় ছেলে তেজপ্রতাপকে আরজেডি থেকে বহিষ্কার করলেন লালু

আমুদরিয়া নিউজ: বড় ছেলে তেজপ্রতাপ যাদবকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করলেন আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদব। শুধু তাই নয়, পরিবার থেকেও বড় ছেলেকে ত্যাজ্য করার সিদ্ধান্ত নিয়েছেন আরজেডির প্রতিষ্ঠাতা। তেজপ্রতাপকে ‘দায়িত্বজ্ঞানহীন আচরণ’ এবং ‘পারিবারিক মূল্যবোধ ক্ষুণ্ণ’ করার অভিযোগ তুলেছেন লালু।  সোশ্যাল মিডিয়া পোস্টে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলছেন, “আমার বড় ছেলের আচরণ, দায়িত্বজ্ঞানহীন কাণ্ড কারখানা আমার পরিবারের মূল্যবোধের বিরোধী। তাই সবদিক ভেবে চিন্তে আমি ওকে দল এবং পরিবার থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে দলেও ওঁর কোনও ভূমিকা থাকবে না। পরিবারেও থাকবে না। ছ’বছরের জন্য ওকে দল থেকে বরখাস্ত করা হল।” তেজপ্রতাপ যাদব গত কয়েক বছর ধরে তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চায় রয়েছেন। স্ত্রী ঐশ্বর্য রাইয়ের সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা পাটনার আদালতে চলছে। এরই মধ্যে অনুষ্কা যাদব নামে এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তেজপ্রতাপ। যা অনুমোদন করেননি লালু প্রসাদ যাদব ও তার পরিবার।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *