সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন প্রাক্তন আইএএস পূজা খেদকার

আমুদরিয়া নিউজ: সুপ্রিম কোর্টে আগাম জামিন পেলেন প্রাক্তন আইএএস পূজা খেদকার। শর্তসাপেক্ষে পুজাকে আগাম জামিন দিয়েছে আদালত। অর্থাৎ, যদি তদন্তের স্বার্থে পূজাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ, সেক্ষেত্রে ৩৫,০০০ টাকা প্রদানের শর্তে জামিনে মুক্তি পাবেন তিনি। পাশাপাশি, পূজাকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, তিনি কোনও ভাবেই তদন্তে হস্তক্ষেপ করতে পারবেন না। ২০২২ সালের ব্যাচের শিক্ষানবিশ আমলা পূজা মহারাষ্ট্রের পুণেতে অ্যাসিসট্যান্ট কালেক্টর হিসেবে যোগ দিয়েছিলেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ ওঠে ইউপিএসসি পরীক্ষায় পাশ করতেও বহু নিয়ম বহির্ভূত কাজ করেছেন তিনি। নির্ধারিত সীমার বেশিবার পরীক্ষা দিতে নাম, পরিচয় ও বয়স ভাঁড়ানোর অভিযোগ উঠেছিল পূজার বিরুদ্ধে। একের পর এক অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্তের পর তাঁকে চাকরি থেকে বহিষ্কার করে ইউপিএসসি কমিটি। অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। গ্রেপ্তারি থেকে বাঁচতে দিল্লি হাই কোর্টে আগাম জামিনের আবেদন জানান। বারে বারে গ্রেপ্তারিতে রক্ষাকবচ পেয়ে যাওয়ায় আটক হননি তিনি। অবশেষে বুধবার শীর্ষ আদালতে বিচারপতি বিভি নাগরত্ন এবং বিচারপতি সতীশ চন্দ্রের বেঞ্চ পূজাকে আাগাম জামিন দিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *