পহেলগাঁও কাণ্ডের তীব্র নিন্দা পুতিনের, দিলেন পাশে থাকার বার্তা

আমুদরিয়া নিউজ: পহেলগাঁওতে জঙ্গি হামলার তীব্র নিন্দা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পাশাপাশি সন্ত্রাসবাদ দমনে ভারতকে ‘পূর্ণ সমর্থনে’র আশ্বাস দিয়েছেন তিনি। সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ফোন করেছিলেন রুশ প্রেসিডেন্ট।  দুই দেশের রাষ্ট্র প্রধানের মধ্যে ফোনে কথা নিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রানধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেছেন।

সেখানে তিনি জানান, এই হামলায় নিরীহ নাগরিকদের প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন পুতিন। পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদিকে বলেন, ‘হামলায় দোষীদের বিচারের আওতায় আনতেই হবে।’ অন্যদিকে, প্রধানমন্ত্রী মোদী রাশিয়ার ৮০তম বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়েছেন পুতিনকে। পাশাপাশি ভারতে অনুষ্ঠিত বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগদানের জন্য রাশিয়ার প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানিয়েছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *