রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল করতে পারে যে ৯টি অভ্যাস

আমুদরিয়া নিউজ: দৈনন্দিন জীবনের কিছু অনিয়ম ও বদভ্যাস শরীরের স্বাভাবিক রোগ প্রতিরোধ ব্যবস্থার কার্যকারিতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এমন ৯টি অভ্যাস হলো—

১. দিনের অধিকাংশ সময় ঘরের ভেতরে থাকা, সূর্যের আলো কম পাওয়া স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলতে পারে।

২. দীর্ঘদিনের মানসিক চাপ রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতায় ব্যাঘাত ঘটাতে পারে।

৩. ঘুমানোর কিছুক্ষণ আগে ভারী খাবার খেলে হজম ও ঘুমের সমস্যা হতে পারে।

৪. শরীরে জলের ঘাটতি স্বাভাবিক শারীরবৃত্তীয় কার্যকলাপ ব্যাহত করতে পারে।

৫. প্রয়োজনের তুলনায় কম ক্যালরি গ্রহণ করলে শরীর পর্যাপ্ত পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে।

৬. একাকিত্ব ও সামাজিক বিচ্ছিন্নতা মানসিক ও শারীরিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

৭. অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া, এ ধরনের খাবার বেশি খেলে সুষম পুষ্টি গ্রহণ ব্যাহত হতে পারে বলে জানাছেন বিশেষজ্ঞরা।

৮. অতিরিক্ত দুশ্চিন্তা ও উদ্বেগের কারণে ঘুম ও শরীরের স্বাভাবিক কার্যক্রমে প্রভাব ফেলতে পারে।

৯. পর্যাপ্ত বিশ্রাম ছাড়া অতিরিক্ত শরীরচর্চার ফলেও দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা দূর্বল হতে পারে।

সুস্থ থাকার উপায় সুষম খাবার খাওয়া, পর্যাপ্ত জল পান, নিয়মিত ঘুম, পরিমিত শরীরচর্চা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে রোগ প্রতিরোধ ব্যবস্থার স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখতে সাহায্য করা যায়।

Total Views: 1
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *