নিউমার্কেটের হোটেলে আগুন, প্রাণ গেল ৯ জনের

আমুদরিয়া নিউজ:গভীর রাতে নিউমার্কেটের মির্জা গালিব স্ট্রিটের একটি হোটেলে আগুন লেগে মৃত্যু হল ৯ জনের। তিনতলায় আগুন লাগার পর দ্রুত ধোঁয়ায় ভরে যায় ঘরগুলি ফলে অনেকেই আটকে পড়েন।

দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধারকাজ চালিয়ে ৯ জনকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। হাসপাতালে তাঁদের মৃত ঘোষণা করা হয়। মৃতদের মধ্যে ৬ জন পুরুষ, ২ জন মহিলা ও একটি শিশু রয়েছে। আরও ছ’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি। প্রাথমিকভাবে শর্ট সার্কিট বা এসি থেকে আগুন লাগার অনুমান করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ জানা যায়নি।

পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়েছেন, হোটেলটি কীভাবে পুরসভা, বিদ্যুৎ ও দমকলের ছাড়পত্র এবং ট্রেড লাইসেন্স পেল, তা খতিয়ে দেখা হবে। হোটেল মালিক পলাতক বলে জানা গিয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *