বড় নাশকতার ছক বানচাল? একাধিক রাজ্য থেকে গ্রেপ্তার ৫ সন্দেহভাজন আইএস জঙ্গি

আমুদরিয়া নিউজ: দেশে বড় নাশকতার ছক বানচাল? একই দিনে দেশের বিভিন্ন রাজ্য থেকে গ্রেপ্তার পাঁচ সন্দেহভাজন জঙ্গি। ধৃত পাঁচজনই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। বুধবার গভীর রাতে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা এবং দিল্লি পুলিশের বিশেষ টিম রাজধানী দিল্লি সহ দেশের বিভিন্ন রাজ্যে যৌথ তল্লাশি চালায়। পাঁচজনের মধ্যে দুজনকে দিল্লি থেকে, মধ্যপ্রদেশ, হায়দরাবাদ এবং রাঁচি থেকে একজন করে সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। দীর্ঘ তল্লাশিতে পুলিশ ধৃতদের কাছ থেকে বিপুল অস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জাম ছাড়াও বেশ কিছু রাসায়নিক উদ্ধার করেছে পুলিশ।  সূত্রের খবর, ধৃতরা একাধিক সোশাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে পাক হ্যান্ডেলারদের যোগাযোগ রাখত বলে অনুমান পুলিশের। শুধু তাই নয়, ওই সমস্ত সোশ্যাল মিডিয়া ব্যবহার করে ভারতীয় যুবকদেরও টার্গেট করত বলেও অনুমান তদন্তকারীদের। ধৃতদের জেরা করে আরও তথ্য জানার চেষ্টা করছে পুলিশ।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *