আমুদরিয়া নিউজ : উত্তেজনার মাঝেই দিসপুর থেকে এক শিশু-সহ চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। অবৈধ অনুপ্রবেশে সাহায্যের অভিযোগে এক দালালকেও গ্রেপ্তার করা হয়েছে এবং ধৃতদের থানায় রাখা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, ধৃতরা ১০ এপ্রিল দুর্গম সীমান্ত পথ দিয়ে অবৈধভাবে ভারতে ঢুকে ১১ এপ্রিল গুয়াহাটি পৌঁছায়। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে অসম পুলিশ তাঁদের আটক করে হেফাজতে রেখেছে।
এই ঘটনায় মহম্মদ আক্কাস আলি নামে এক ট্যাক্সিচালককে গ্রেপ্তার করা হয়েছে।