আমুদরিয়া নিউজ: রাজ্যের বিভিন্ন দফতরে ৪৫,১৮৫টি নতুন শূন্যপদে নিয়োগের অনুমোদন দিল মন্ত্রিসভা। এর মধ্যে স্কুলশিক্ষা দফতরেই নিয়োগ করা হবে ৩৩,১৯৯ জনকে। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠকে এ কথা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, স্কুলশিক্ষা দফতরে প্রাথমিক স্তরে ৪,৪৩২টি, উচ্চপ্রাথমিকে ৬,০৫২টি এবং প্রধান শিক্ষক-শিক্ষিকা পদে ৪,৩৯৪টি শূন্যপদ রয়েছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরে ৭,১১৯টি এবং টেকনিক্যাল এডুকেশন ও স্কিল ডেভেলপমেন্ট-সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১,৮৮৬টি পদে নিয়োগ করা হবে। পুলিশে ডেপুটি কমিশনার, ইনস্পেক্টর, এসআই, এএসআই ও লেডি কনস্টেবল মিলিয়ে নিয়োগ হবে ৯৯৬ জনের।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অর্থ দফতরের অনুমোদন মিলেছে। নিয়ম মেনে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
Total Views:
0