আমুদরিয়া নিউজ: ট্রাফিক সিগন্যালে অপ্রয়োজনীয় অপেক্ষার সমস্যা দূর করতে গুজরাটের আহমেদাবাদে AI-ভিত্তিক একটি পাইলট প্রকল্প শুরু হয়েছে। শহরের ১০টি গুরুত্বপূর্ণ মোড়ে অ্যাডাপ্টিভ ট্র্যাফিক কন্ট্রোল সিস্টেম (ATCS) বসানো হচ্ছে, যা AI দ্বারা নিয়ন্ত্রিত হবে। এর ফলে যানবাহনের চাপ অনুযায়ী সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে বদলাবে এবং অযথা অপেক্ষার সময় কমে যাবে।
আহমেদাবাদ প্রশাসনের এই উদ্যোগকে স্মার্ট আরবান মোবিলিটির গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। প্রকল্পটি সফল হলে গুজরাটসহ দেশের অন্যান্য শহরেও AI-নিয়ন্ত্রিত ট্রাফিক সিগন্যাল চালু হতে পারে। বর্তমানে এর কার্যকারিতা পর্যবেক্ষণ করা হচ্ছে, এবং ফল ভালো হলে শহরের আরও মোড়ে এই ব্যবস্থা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।