ভয় জয় করে জয়ী: সমকামী রাগবি খেলোয়াড়ের ভালোবাসার জায়গায় ফেরার গল্প

আমুদরিয়া নিউজ: পুরুষদের ক্রীড়াজগতে নিজেদের সমকামী বা এলজিবিটিকিউ+ (LGBTQ+) পরিচয় প্রকাশ করা এখনও এক মস্ত বড় মানসিক লড়াই। তবে সমস্ত ভয়কে জয় করে এক অনুপ্রেরণামূলক ভালোবাসার গল্প তুলে ধরেছেন ওয়েলশ রাগবি খেলোয়াড় কাইল টেইলার-উলাস্টন। সম্প্রতি এই গ্রীষ্মেই তিনি তাঁর সঙ্গী জর্জ উলাস্টনকে বিয়ে করেছেন।

তিনি জানান, ২০১৮ সালে নিজের দলের কাছে প্রথম নিজের পরিচয় প্রকাশ করার সময় তিনি অত্যন্ত আতঙ্কে ছিলেন, কিন্তু সহখেলোয়াড়দের কাছ থেকে পাওয়া অবিশ্বাস্য সমর্থন তাঁর জীবন বদলে দেয়। আগামী ২০২৬-২৭ মরশুমে তিনি নিউপোর্ট দলের হয়ে মাঠে নামবেন। পুরুষ রাগবি জগতে যেখানে পরিচয় প্রকাশ করা অত্যন্ত বিরল, সেখানে কাইলের এই ‘হ্যাপি স্টোরি’ অন্যান্য তরুণ ক্রীড়াবিদদের মনে সাহস এবং আত্মবিশ্বাস জোগাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *