ট্রাম্প-শি বৈঠকের আগে এআই সুরক্ষা নিয়ে যুক্তরাষ্ট্র-চীন আলোচনা

আমুদরিয়া নিউজ: ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আসন্ন শীর্ষ বৈঠকের আগে দুই দেশের শীর্ষ কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তা নিরাপত্তা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন। নিউ ইয়র্কে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট এবং চীনের ভাইস প্রিমিয়ার হে লিফেংয়ের মধ্যে এই সফল বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জাতীয় নিরাপত্তাকে প্রভাবিত করতে পারে এমন এআই সংক্রান্ত দুর্ঘটনার জন্য একটি নতুন ‘নোটিফিকেশন মেকানিজম’ বা সতর্কবার্তা ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়েছে। বিশ্বের শীর্ষ দুই এআই শক্তির মধ্যে স্বচ্ছতা বাড়ানো অত্যন্ত জরুরি বলে জানান বেসেন্ট। এছাড়া বৈঠকে দুই দেশের মধ্যকার শুল্ক যুদ্ধ এবং বাণিজ্য চুক্তি নিয়েও কথা হয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *