ভোট দিতে যাওয়ায় স্ত্রীকে মৌখিক তালাক! ফেনীতে চাঞ্চল্য

আমুদরিয়া নিউজ : ফেনীতে স্বামী নিষেধ করার পরও ভোট কেন্দ্রে ভোট দেওয়ার কারণে তাঁর স্ত্রীকে মৌখিকভাবে তালাক দিয়েছেন এক স্বেচ্ছাসেবক লীগ নেতা। ঘটনাটি গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় ফেনী সদর উপজেলার ধর্মপুর বাঁশতলা এলাকায় ঘটে। অভিযোগ, স্ত্রী জহুরা (৩২) প্রথমবারের মতো ভোট দেওয়ার আগ্রহে স্বামীর নিষেধ অমান্য করে ভোট দেন। পরে ঘুম থেকে উঠে বিষয়টি জেনে তিনি জনসম্মুখে স্ত্রীকে মৌখিকভাবে তালাক দেন এবং তাকে ঘরে ফিরতে নিষেধ করেন।

এ ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত স্বামী ইসমাইল হোসেন কাওসারকে আটক করে মারধর করে। জনতার চাপে তিনি এলাকা থেকে পালিয়ে যান। স্থানীয়দের মতে, দম্পতির দীর্ঘদিন থেকে পারিবারিক বিরোধ ও শারীরিক নির্যাতনের অভিযোগও রয়েছে। তিন কন্যাসন্তানসহ পরিবারটি এখন অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে রয়েছে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *