বাংলাদেশের জয়ে ‘তারেক ভাই’-কে শুভনন্দন বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

আমুদরিয়া নিউজ : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে শান্তিপূর্ণ ও নিরঙ্কুশ জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। তিনি শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে বাংলাদেশের সকল ভাই–বোন ও জনগণকে অভিনন্দন জানান। আগাম রমজানের শুভেচ্ছাও জানান। মমতা লিখেছেন, “এ বিপুল জয়ের জন্য আমার অভিনন্দন, আমার তারেক–ভাই, তাঁর দল ও সব দলকে। সবাই ভালো থাকুন, সুখী থাকুন।” তিনি দুই দেশের মধ্যকার সুসম্পর্ক সবসময় বজায় থাকবে বলে আশা প্রকাশ করেন।

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *