আসতে চলেছে হোয়াটসঅ্যাপের নয়া ফিচার

আমুদরিয়া নিউজ : কাজের মাঝে জরুরী কথা বলতে ভুলে যাওয়া, কোন দিন কোন কাজ করতে হবে সেটিও বেমালুম ভুলে যাওয়া, এবারে সেই সমস্যার সমাধান করবে হোয়াটসঅ্যাপ। আসতে চলেছে হোয়াটসঅ্যাপের ‘মেসেজ শিডিউল’ অপশন। রোজকার ব্যস্ততার মধ্যে বাড়ছে মানুষের ভুলে যাওয়ার সমস্যা। কাজ মনে রাখতে অনেকেই মোবাইলে রিমাইন্ডার দিয়ে রাখেন। তবে এখন থেকে আর সেই ঝক্কি পোহাতে হবে না। কোনদিন কাকে কি মেসেজ পাঠাবেন, সময় মতো তা whatsapp চ্যাট বক্সে ঢুকে যাবে। এই নতুন ফিচারটি মাধ্যমেই আগে থেকে কোন মেসেজ লিখে রাখা যাবে। একটা সময় ভুলে গেলে, হোয়াটসঅ্যাপ ঠিক সময়মতো মেসেজটি পাঠিয়ে দেবে। ‘চ্যাট ইনফো’ নামে স্ক্রিনে একটি নতুন অপশন আসবে। অনলাইন না থাকলেও মেসেজটি সময় মতো চলে যাবে। জানা গেছে অ্যান্ড্রয়েডে খুব তাড়াতাড়ি ফিচারটি চলে আসবে।

Total Views: 0
Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *